চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো.ইব্রাহীম খলিল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :“তারুণ্যের শক্তি, ঐক্যের প্রত্যয়, খেলাই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকেল ৪টায় শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চরফ্যাশন উপজেলা জামায়াতে […]

Continue Reading

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

মো. ইব্রাহীম খলিল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে পৃথক তিন স্থানে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের […]

Continue Reading

চরফ্যাশনে জামায়াতে ইসলামীর ৭ ইউনিয়নের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের কর্মীদের অংশগ্রহণে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চরফ্যাশন উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর […]

Continue Reading

জুলাই শহীদ দিবসে চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. বাহারুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মোহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

Continue Reading

চরফ্যাশনে সর্বস্তরের জনগণকে অধ্যক্ষ মীর শরীফ হোসাইনের ঈদুল আজহার শুভেচ্ছা।

মো.ইব্রাহীম খলিল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরফ্যাশন উপজেলা ও পৌরসভাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমীর, জেলা মজলিসে শূরা সদস্য এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্ট ও বিবৃতির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা […]

Continue Reading

চরফ্যাশনে শাহিন বাহিনী’র দ্বারা দুই জামায়াত নেতাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন !

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের আসলামপুরের যুবদল ক্যাডার শাহিন দালালের নেতৃত্বে তার বাহিনী কর্তৃক স্থানীয় জামায়াত কর্মী জলিলকে ক্লাবে আটকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এ সময় জলিলের সাথে থাকা আসলামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক […]

Continue Reading

চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’

ইব্রাহিম খলিল , চরফ্যাশন ( ভোলা) ॥জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করছে চরফ্যাশন উপজেলা ভুমি অফিস। মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী র্কমর্কতা রোমানা আফরোজ । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।এ […]

Continue Reading

চরফ্যাশনে দুই জামায়াত নেতার স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

ইব্রাহিম খলিল, চরফ্যাশন (ভোলা) থেকে:ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ড.আ.জ.ম ওবায়েদুল্লাহ ও সাবেক জামায়াতের ভোলা জেলা আমীর মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের ‘বর্ণাঢ্য জীবন নিয়ে’ স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠান গতকাল ১৮ মে সোমবার বিকেল চারটায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়েছে । চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ […]

Continue Reading

শিবিরের সাবেক সভাপতি ড. ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ড. আ জ ম ওবায়েদুল্লাহ (আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ) ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রাম সরকারি মুসলিম হাই […]

Continue Reading

চরফ্যাশনে জমিজমা বিরোধের জেরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: চরফ্যাশনের শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নেজমিজমা বিরোধের জেরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শশীভূষণ থানা পুলিশ গ্রামের বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকারকে গ্রেফতার করে নিয়ে যায়। শশিভূষণ থানা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী বাসিন্দা […]

Continue Reading