চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার

সারাদেশ

ইব্রাহিম খলিল ,চরফ্যাশন,ভোলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড কর্তৃক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চরফ্যাশন পৌরসভা মেয়র পদপ্রার্থী ও চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জামায়াত নেতা আবদুস ছালাম। সভাপতিত্ব করেন পৌর ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসনাইন। আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *