চরফ্যাশনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাশন পৌরসভার মেয়র প্রার্থী, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ভোলা জেলা শুরা সদস্য অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। ঈদুল ফিতরের এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন,
“দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে, যখন দেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। দেশবাসী ও এলাকাবাসীর প্রত্যাশা— শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত হবে। মানুষ ভয়ভীতিমুক্তভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং সমাজে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে এবং দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।”
“যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি উন্নত পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের কবুল করুন। যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
“মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি অর্জনের জন্য রমজান আমাদের একটি মহান প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে শান্তি, আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ধনী-গরিব সকল শ্রেণির মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়।”
“পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দয়া, সহমর্মিতা, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই। সমাজের অবহেলিত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করি।”
চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী শাখার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
