চরফ্যাশনে জামায়াতে ইসলামীর ৭ ইউনিয়নের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের কর্মীদের অংশগ্রহণে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চরফ্যাশন উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্লাহ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন এবং জামায়াত নেতা প্রফেসর রেজাউল হাসান এমরান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ,

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম। কর্মী শিক্ষা বৈঠকটি সঞ্চালনা করেন আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আবু জাফর।

বৈঠকে দারসুল কুরআন (সূরা আনকাবুতের ২–১০ আয়াত), ইসলামী আন্দোলন ও সংগঠন, আখেরাতের জিন্দেগি এবং দাওয়াতি কাজের পদ্ধতি ও কৌশল বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তিজীবন গঠন, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সমাজে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *