চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরফ্যাশন উপজেলার আসলাম পুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসলাম পুর ইউনিয়নের কৃতি সন্তান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলা সভাপতি, চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুল এর পরিচালক মাওলানা মাহবুবুর রহমান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে মাওলানা মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উপলক্ষ। ঈদের শিক্ষা হলো পরস্পরের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
জানাগেছে, শ্রমিক নেতা মাওলানা মাহবুবুর রহমান ভবিষ্যতে আসলাম পুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান এবং জনগণের রায়ে নির্বাচিত হয়ে গরীব দু:খী মেহনতী মানুষের সেবা করতে চান।
