চরফ্যাশনে ছাত্র-যুবকদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

সারাদেশ

মো: রুবেল,চরফ্যাশন,ভোলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা কর্তৃক আয়োজিত হয়েছে ছাত্র ও যুবকদেরকে নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ভোলা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ভোলা জেলা সেক্রেটারী কাজী মাওঃ হারুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চরফ্যাশন পৌরসভা মেয়র পদপ্রার্থী ও চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে উপজেলার কয়েকশ ছাত্র ও যুবক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *