চরফ্যাশনে কলেজ ছাত্রদের মাঝে কুরআন তাফসির বিতরণ করলো ছাত্রশিবির

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চরফ্যাশন সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত “প্রোডাক্টিভ রমাদান,ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমটি শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারী) সকালে চরফ্যাশন সরকারী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি’র আলোচনা রাখেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ, ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার সাবেক সভাপতি আবু জাফর।
পরে ১৫০জন ছাত্রেএ মাঝে মহাগ্রন্থ আল কুরআনের তাফসীর বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *